হাতঘড়ির চেইন আকারের মোবাইল এডাপ্টার ও এয়ারপডের ভেতর লুকানো ১ কোটি ৭ লাখ টাকার ৯১০ গ্রাম স্বর্ণসহ গ্রেপ্তার হয়েছেন সাতকানিয়ার মোহাম্মদ মোকসুদ আহমেদ। শারজাহ থেকে আসা এ যাত্রী থেকে উদ্ধার হওয়া স্বর্ণ জব্দ করে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে তল্লাশি করে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, আজকে সকাল সাড়ে […]