আজ পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। এছাড়া মহানগর বিএনপি তিন দিনের কর্মসূচি পালন করছে। মহানগর বিএনপি: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী কর্মসূচি নেয় মহানগর বিএনপি। গতকাল ৩১ আগস্ট রাঙ্গুনিয়ার জিয়ানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজারে জেয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে দলটি। আজ পহেলা সেপ্টেম্বর […]