বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল ২০৩০ সালে চালুর আশা করা হচ্ছে। সেখানে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে। বে টার্মিনাল প্রকল্পের দুটি টার্মিনালে বিদেশি দুটি কোম্পানি মোট ২ বিলিয়ন ডলার বিনিয়োগ (এফডিআই) করবে। বৃহস্পতিবার (৮ মে) চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত বে টার্মিনাল এলাকা পরিদর্শন করে এ কথা বলেন তিনি। বে টার্মিনাল এলাকা পরিদর্শনকালে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, সিঙ্গাপুর আমাদের একই সময়ে স্বাধীন হয়েছে। স্বাধীন হয়ে […]