চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে ‘বুড়ির নাতি’কে একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করে জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, হাটহাজারী থানার জোড়া খুনের মামলায় সাজ্জাদের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়। ছোট সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানার হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে। তার বিরুদ্ধে […]