চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার পুলিশ। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টায় চাক্তাই ভেড়া মার্কেটের স্বপ্নীল আবাসিক হোটেলের চতুর্থ তলার কয়েকটি কক্ষে অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো— মাইনউদ্দিন (৩০), মোরশেদ (৩২), ইয়াছমিন (২২), সেতু আক্তার (১৮), সাদিয়া আক্তার সালমা (২৫), রুম্পা শীল (৩০), শারমিন আক্তার (২০), বেবি আক্তার (৩০), আব্দুল গফুর (৩৮) ও বাবুল মিয়া (৩৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালিয়ে […]