চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ফলমন্ডি এলাকায় অধিক মূল্যে ফল বিক্রি ও সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষা চট্টগ্রাম বিভাগীয় কার্যাললের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ, সহকারী পরিচালক আমিনুল ইসলাম। উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, ফলমন্ডিতে আজ অভিযান চালানো হয়েছে। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় বিক্রয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ না করায় মায়াবী ফ্রুটসকে ২০ হাজার টাকা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় […]