চট্টগ্রাম শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ভবনের পার্কিং থেকে চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রামে ভবনের পার্কিং থেকে চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২৬ | ২:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে একটি ভবনের পার্কিং থেকে প্রাইভেটকার চুরির ঘটনায় একজনক গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চুরি হওয়া গাড়িটিও উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তার মো. ইব্রাহিম (৪০) কুমিল্লা জেলার মুরাদনগর থানার নেয়ামতপুর এলাকার ছামির উদ্দীনের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) (নিঃ) মোহাম্মদ তারেক আজিজ। তিনি জানান, গত ১৬ এপ্রিল ভোর ৬টায় পাঁচলাইশ থানা এলাকার গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বাসভবনের সামনে পার্কি থেকে একটি প্রাইভেটকার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। পরদিন ১৭ এপ্রিল এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর পুলিশ বায়েজিদ বোস্তামি থানাধীন পূর্ব নাসিরাবাদ চন্দননগর বাজারের পাশে মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গাড়ি পাকিং থেকে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। এসময় গাড়িটিও উদ্ধার করা হয়। এটি সংঘবদ্ধ চুরি কিনা সে বিষয়ে মামলা তদন্ত ভার অব্যাহত রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট