
আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট। ৪১৯ হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১২টা ২০ মিনিটে মক্কার উদ্দেশে যাত্রা দেবে প্রথম হজ ফ্লাইট। রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হজযাত্রীদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতিও নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সেই সঙ্গে পুরো এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে।
জানা যায়, আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন আল্লাহর ঘরের মেহমানরা। শনিবার হজ যাত্রার প্রথম দিনে ১৪টি ফ্লাইট ছেড়ে যাবে। এ বছর বাংলাদেশ থেকে সাড়ে ৭৮ হাজার মুসল্লি হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারিভাবে ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৭৩ হাজার ৯৩৫ জন।
ধর্ম মন্ত্রণালয় জানায়, হজ যাত্রীদের জন্য এ বছর ২০৭টি ফ্লাইট পরিচালনা করা হবে। সবশেষ ফ্লাইট ছেড়ে যাবে ২১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হবে। শেষ হবে জুলাই মাসের ১ তারিখ।
পূর্বকোণ/পারভেজ