চট্টগ্রাম শনিবার, ০৭ মার্চ, ২০২৬

সর্বশেষ:

শাহ আমানতে আট দিনে ৮০ ফ্লাইট বাতিল

শাহ আমানতে আট দিনে ৮০ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক

৭ মার্চ, ২০২৬ | ৪:১১ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যে যুদ্ধপরিস্থিতির কারণে আট দিনে ৮০টি ফ্লাইট বাতিল হয়েছে। শনিবার (৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি জানান, আজ শনিবার (৭ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি এরাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট, এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসা ২টি এরাইভাল ফ্লাইট ও ২টি ডিপার্চার ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি এরাইভাল ফ্লাইট ও ২ টি ডিপার্চার ফ্লাইট ও সালাম এয়ারের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে।

 

জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, সকালে মাস্কাট থেকে মাস্কাট থেকে সালাম এয়ারের ওভি-৪০১ এরাইভাল ফ্লাইট চট্টগ্রামে এসেছে এবং ওভি-৪০২ ফ্লাইটটি চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৮ ফ্লাইটটি সকালে মদিনা থেকে চট্টগ্রামে পৌঁছেছে। বিমানের বিজি-১২২ ফ্লাইটটি রাতে মাস্কাট থেকে চট্টগ্রামে পৌঁছাবে।

 

ইরানের ওপর শনিবার মার্কিন-ইসরায়েলি হামলা করলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট