চট্টগ্রাম শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে লাইফস্টাইল ব্যান্ড ‘মিরর’র ১২তম শো-রুম উদ্বোধন

বিজ্ঞপ্তি

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩:১৪ অপরাহ্ণ

বন্দরনগরী চট্টগ্রামে উদ্বোধন হয়েছে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’র ১২তম শো-রুম

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নাসিরাবাদ এলাকার প্রবর্তক মোড়ে অবস্থিত ‘কনকর্ড মঈন স্কয়ারে’ জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন আউটলেটের যাত্রা শুরু হয়।

নতুন শো-রুমটি উদ্বোধন করেন দেশের অন্যতম জনপ্রিয় সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করে ফারাবী হাফিজ বলেন, মিরর সবসময়ই গুণগত মান এবং আধুনিকতার সমন্বয় ঘটিয়ে আসছে। চট্টগ্রামের রুচিশীল মানুষের জন্য প্রবর্তক মোড়ের নতুন শো-রুমটি ফ্যাশনে নতুন মাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস। এমন একটি দেশীয় ব্র্যান্ডের অগ্রযাত্রায় সাথে থাকতে পেরে আমি আনন্দিত।

মিররের চেয়ারম্যান আশিকুর রহমান আসিফ বলেন, ২০১১ সাল থেকে আমাদের লক্ষ্য ছিল ক্রেতাদের সেরা মানের এক্সপোর্ট পোশাকের নিশ্চয়তা দেওয়া। চট্টগ্রামের মানুষের ভালোবাসায় আজ আমরা এখানে আমাদের ১২তম শো-রুম চালু করেছি। আমরা বিশ্বাস করি, আমাদের মানসম্মত পোশাক এবং সাশ্রয়ী দাম বরাবরের মতোই ক্রেতাদের সন্তুষ্ট করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিররের ব্যবস্থাপনা পরিচালক মাইনুল ইসলাম সোহেল, অর্থ পরিচালক মো. শাহাদাত হোসাইন, নির্বাহী পরিচালক মো. নাহিদুর রহমান, নির্বাহী পরিচালক মোশারফ হোসাইন মজুমদার, কনকর্ড রিয়েল এস্টেট চট্টগ্রামের অপারেশন প্রধান মোহাম্মদ ফয়সাল ইসলাম, কনকর্ড মুঈন স্কয়ার শপিং মল ব্যবসায়ী সমিতির সভাপতি মো ইব্রাহীম প্রমুখ।

জানা গেছে, ২০১১ সালে যাত্রা শুরু করা ‘মিরর’ দীর্ঘ দেড় দশক ধরে বাংলাদেশের লাইফস্টাইল ব্যান্ডে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট