চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ

বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ

অনলাইন ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:৪৩ পূর্বাহ্ণ

চলতি বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে আজ। মহাজাগতিক এ দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছে গোটা বিশ্বের মানুষ।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে এই গ্রহণ শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণটি শেষ হবে।

 

আইএসপিআর জানায়, বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে না। তবে, আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশে এই সূর্যগ্রহণটি দেখা যাবে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট