চট্টগ্রাম শনিবার, ০৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়ি সাংসদ সরোয়ার আলমগীরের মা আর নেই

ফটিকছড়ির সাংসদ সরোয়ার আলমগীরের মা আর নেই

ফটিকছড়ি সংবাদদাতা

৮ আগস্ট, ২০২৬ | ৩:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের মমতাময়ী মা খাদিজা নুর (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মরহুম নুর আহমদ ইঞ্জিনিয়ারের সহধর্মিণী।

 

শনিবার (৮ আগস্ট) দুপুরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়েসহ নাতি-নাতনি, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তবে জানাজার সময় এখনো পারবারিকভাবে জানানো হয়নি।

 

এদিকে খাদিজা নুরের মৃত্যুতে সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কেন্দ্রীয় বিএনপি থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা এবং ফটিকছড়ির সর্ব শ্রেণির মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

 

শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট