বোয়ালখালী রেলওয়ে স্টেশনে ইয়াবা বিক্রির সময় মো. বাদশা মিয়া বাহারামকে (৩৪) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) রাতে বেঙ্গুরা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাদশা সারোয়াতলী ইউনিয়নের পূর্ব খিতাপচর গ্রামের মৃত আহম্মদ সেলিমের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, বাদশার কাছ থেকে ৫৫টি ইয়াবা এবং নগদ ২৩৫০ টাকা জব্দ করা হয়েছে । এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/নুসরাত















