চট্টগ্রামের চন্দনাইশে বাসের ধাক্কায় ব্যাটারি রিকশার ৩ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে একজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ দিন পর আজ (৭ আগস্ট) মারা যান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দোহাজারী সদর এলাকায় ৩ জন যাত্রী নিয়ে ব্যাটারি রিকশা সড়ক পারাপারের সময় চট্টগ্রাম অভিমুখী হানিফ পরিবহনের ধাক্কা লেগে রিকশাটি ধুমড়ে-মুছড়ে যায়। এ সময় রিকশায় থাকা যাত্রী দোহাজারী দারাগোকাটা এলাকার বাসিন্দা আহমদ হোসেন (৬০), ওমর ফারুক (৩৫) ও শংকর দে (৩৫) আহত হন।
আহতদের মধ্যে আহমদ হোসেনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার (৭ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পূর্বকোণ/সিজান/পারভেজ















