চট্টগ্রাম শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে ইয়াবা ও ইলেকট্রিক শক ডিভাইসসহ গ্রেপ্তার ২

টেকনাফে ইয়াবা ও ইলেকট্রিক শক ডিভাইসসহ গ্রেপ্তার ২

টেকনাফ সংবাদদাতা

৭ আগস্ট, ২০২৬ | ৯:৫১ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবা, ইলেকট্রিক শক ডিভাইস এবং নগদ টাকাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া চকবাজার এলাকায় এই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- টেকনাফ মডেল থানাধীন সাবরাং ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়ার মৃত ছৈয়দ হোসেনের ছেলে হামিদ হোসেন (৩০) এবং সদর ইউনিয়নের দক্ষিণ নাজিরপাড়ার মোহাম্মদ ছালের ছেলে মোহাম্মদ হামিদ হোছন (২৪)।

 

র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা আ ম ফারুক জানান, নাজিরপাড়া এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা মজুতের গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল সেখানে পৌঁছায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও করে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পর হামিদ হোসেনের শ্বশুরের বসত ঘরের আলমারি থেকে ৬০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭২ হাজার ৯৯০ টাকা, ১টি ইলেকট্রিক শক ডিভাইস এবং ১টি স্মার্টফোন উদ্ধার করা হয়। একই অভিযানে অপর আসামি মোহাম্মদ হামিদ হোসেনের দেহ তল্লাশি করে তার পকেট থেকে আরও ৩৮০ পিস ইয়াবা ও ১টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট