চট্টগ্রাম শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে ইয়াবা বিক্রির সময় যুবক ধরা

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

৭ আগস্ট, ২০২৬ | ২:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে ইয়াবাসহ শুক্কুরুল হাসান সাফী(২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বেঙ্গুরা বাজারে ইয়াবা ট্যাবলেট বিক্রি সময় তাকে গ্রেপ্তার করা হয়।

সাফী সারোয়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বেঙ্গুরা আনু মিয়া পেশকার বাড়ির হাসান শরীফের ছেলে।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বেঙ্গুরা বাজারের একটি মার্কেটে অভিযান চালানো হয়। এ সময় মার্কেটে অবস্থানরত সাফীকে আটক করে পকেট তল্লাশি চালালে ১০টি ইয়াবা পাওয়া যায়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার যুবককে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট