চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে আগুনে পুড়ল বেকারি ও হার্ডওয়ারের দোকান

ফটিকছড়িতে আগুনে পুড়ল বেকারি ও হার্ডওয়ারের দোকান

ফটিকছড়ি সংবাদদাতা

৬ আগস্ট, ২০২৬ | ৫:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শান্তিরহাট বাজারে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত বেকারির মালিক মো. শহীদ জানান, আগুনে তার দোকানের ১৭ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। তিনি কিছুদিন আগে এসব মালামাল দোকানে তুলেছিলেন।

ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার উজ্জল মিয়া জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, শান্তিরহাট বাজারে বেকারির দোকানের গ্যাস সিলিন্ডার হতে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যে আগুন মুহাম্মদ দেলোয়ারের হার্ডওয়ারের দোকানের ও ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস দল ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ১০ লাখ টাকার মালামাল উদ্ধার হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট