কক্সবাজারের পেকুয়ায় মাদক সেবনের দায়ে মো. বাদশা নামের এক জনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ওই যুবককে এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
বুধবার (৫ই আগস্ট) উপজেলার রাজাখালী মৌলভী পাড়া এলাকায় তাকে এ সাজা দেয়া হয়। মো. বাদশা পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার শাহ আলমের ছেলে।
পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এ এস এম নুরুল আখতার নিলয় এই অভিযান পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এ এস এম নুরুল আখতার নিলয় বলেন, এক যুবক মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে মাতলামি করছে এবং পিতা-মাতার সঙ্গেও খারাপ আচরণ করেছে এমন সংবাদের ভিত্তিতে বাদশা নামে একজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পূর্বকোণ/সিজান/পারভেজ















