চট্টগ্রাম মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

‎রাঙ্গুনিয়ার সরফভাটা ক্ষেত্রবাজারে অবৈধ দখল উচ্ছেদ

‎রাঙ্গুনিয়ার সরফভাটা ক্ষেত্রবাজারে অবৈধ দখল উচ্ছেদ

রাঙ্গুনিয়া সংবাদদাতা

৪ আগস্ট, ২০২৬ | ১০:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরফভাটায় অবৈধ দখল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। ফলে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং স্বস্তি ফিরেছে চার ইউনিয়নের মানুষের।


‎মঙ্গলবার (৪ আগস্ট) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে এ সময় দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ ও পুলিশ সদস্যরা প্রশাসনকে সহযোগিতা করেন।


‎অভিযানে সরফভাটা উচ্চ বিদ্যালয়ের গেটস্থ ক্ষেত্রবাজার মোড়ে সৈয়দ আলী সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকান ও বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়। ফলে দীর্ঘদিন ধরে সংকীর্ণ হয়ে থাকা সড়কটিতে আবারও স্বাভাবিক চলাচলে ফিরেছে স্বাভাবিকতা।


‎স্থানীয়দের অভিযোগ, অবৈধ স্থাপনার পাশাপাশি সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার কারণে প্রতিদিনই এই মোড়ে তীব্র যানজট সৃষ্টি হতো।


‎এতে শিলক, সরফভাটা, কোদালা ও পদুয়া ইউনিয়নের হাজারো মানুষ, তীব্র যানজটে রোগী ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগে পড়তে হতো।


‎উচ্ছেদ অভিযানে এলাকাবাসী প্রশাসনকে স্বাগত জানিয়েছেন। নিয়মিত তদারকি না থাকলে আবারও সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা কিংবা প্যাডেল রিকশার অবৈধ স্ট্যান্ড গড়ে উঠতে পারে বলে আশঙ্কা করেন। তাই বাজার কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে কঠোর নজরদারি বজায় রাখার দাবি জানিয়েছেন তারা।


‎সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষেত্রবাজারের পূর্ব পাশে সড়কের ধারে বাজারের ময়লা, বৈজ্য ও আবর্জনা ফেলার ফলে দুর্গন্ধসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল। এলাকাবাসীর অভিযোগ- নাক বন্ধ করে যাতায়সত করতে নারী, শিশু ও শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ছে।


‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, জনস্বার্থে সরকারি জায়গা দখলমুক্ত রাখা এবং যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট