চট্টগ্রাম মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

পেকুয়া সংবাদদাতা

৪ আগস্ট, ২০২৬ | ৬:৫৭ অপরাহ্ণ

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে রিফাত হাসান জয় নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পৌরসভার বাইম্যাখালী এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহত রিফাত হাসান জয় (২০) পৌরসভার পূর্ব গোয়াখালী এলাকার বদিউল আলমের পুত্র।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে বাইম্যাখালী এলাকায় গাছে উঠে ওয়াইফাইয়ের লাইন সংস্কারের কাজ করার সময় বৈদ্যুতিক তারের সাথে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন জয় ।

 

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

 

স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোছাইন বলেন, ওয়াইফাই এর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যুর ঘটনাটি ঘটে।

 

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট