কক্সবাজার টেকনাফে বিজিবি’র অভিযানে মিয়ানমারে পাচারকালে ৫ বস্তা সারসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে। সোমবার (৩ আগস্ট) গভীর রাতে নাফ নদী দিয়ে মিয়ানমারে নৌকাযোগে পাচারের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত রোহিঙ্গা মো. শোয়াইব (২০) ২৭ নম্বর জাদিমুড়া এফডিএমএন ক্যাম্পের নুরুল ইসলামের ছেলে।
টেকনাফ ব্যাটালিয়ন এর অধিনায়ক লে কর্ণেল মো, হানিফুর রহমান বলেন, ৩ আগস্ট ভোর রাতে টেকনাফের নাফ নদী দিয়ে নৌকাযোগে বাংলাদেশ হতে মায়ানমারে সার পাচার করার সময় বিজিবির টহল দল তাৎক্ষণিক অভিযানে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জব্দ সার টেকনাফ শুল্ক অফিসে জমা দেয়া হয়।
পূর্বকোণ/রাকিব/পারভেজ















