চট্টগ্রাম মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

বজ্রপাত রোধে ৫ কি.মি সড়কে তালগাছ রোপন করছেন ওমর শরীফ

বজ্রপাত রোধে ৫ কি.মি সড়কে তালগাছ রোপন করছেন ওমর শরীফ

মিরসরাই সংবাদদাতা

৪ আগস্ট, ২০২৬ | ৭:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে বজ্রপাত রোধে ৫ কিলোমিটার সড়কের দুপাশে তালগাছের চারা রোপন করছেন তরুণ কৃষি উদ্যোক্তা মো. ওমর শরীফ। মঙ্গলবার ( ৪ আগস্ট) দুপুরে উপজেলার কাটাছরা ইউনিয়নের ছত্তার ভূঁইয়ারহাট এলাকায় রাস্তার পাশে কয়েকটি চারা রোপন করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট আলিউল কবির ইকবাল, জোহরা এগ্রো ফার্মস এন্ড নার্সারির ব্যবস্থাপনা পরিচালক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ওমর শরীফ, কাটাছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা শহীদ উদ্দিন, নাছির উদ্দিন বলি, সোহরাব উদ্দিন ,আব্দুর রহিম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহাদাত হোসেন, জামায়াত নেতা মো. মুসলিম উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আইনুল কবির রিপন , আইনুল হোসেন , ওলামা দলের সদস্য হাফিজ উদ্দিন, বিএনপি নেতা শহিদ প্রমুখ।

 

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, আমাদের দেশ থেকে তালগাছ ও খেঁজুর গাছ অনেকটা হারিয়ে যাচ্ছে। তালগাছ বজ্রপাত রোধে খুবই উপকারি। সড়কের দুপাশে তালগাছের চারা রোপনে শরীফ ভাইয়ের উদ্যোগটি প্রশংসনীয়। সবাইকে গাছের চারা রোপন করার অনুরোধ করেন তিনি।

 

উদ্যোক্তা ওমর শরীফ বলেন, প্রতিবছর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করে আসছি। এবার আমাদের প্রধানমন্ত্রী দেশে ২৫ কোটি বৃক্ষরোপনের কর্মসূচি হাতে নিয়েছেন। তারই ধারবাহিকতায় এবং বজ্রপাত রোধে ঠাকুরদীঘি থেকে ছাত্তারভূঁইয়ারহাট পর্যন্ত ৫ কিলোমিটার সড়কে ২ হাজার ৩ শ তাল গাছের চারা রোপন করা হবে।

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট