চট্টগ্রাম মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

বোয়ালখালীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

৪ আগস্ট, ২০২৬ | ১:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে জাকের হোসেন বাচা (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত ১২টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জাকের হোসেন বাচা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী চান্দারপাড়ার মৃত আব্দুল মোতালেবের ছেলে।

পুলিশ বলছে- তিনি ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, জাগের হোসেন বাচা ছাত্র জনতার আন্দোলনে হামলা দায়ে হওয়া মামলার সন্দিগ্ধ আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট