চট্টগ্রাম সোমবার, ০৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

পচা ও বাসি খাবার সংরক্ষণ, সীতাকুণ্ডে দুই খাবার হোটেলকে জরিমানা

পচা ও বাসি খাবার সংরক্ষণ, সীতাকুণ্ডে দুই খাবার হোটেলকে জরিমানা

সীতাকুণ্ড সংবাদদাতা

৩ আগস্ট, ২০২৬ | ৭:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পচা ও বাসি খাবার সংরক্ষণের অভিযোগে দুটি রেস্ট্রুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

 

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম জানান, সোমবার দুপুরে সীতাকুণ্ড পৌরসদরের রাজবাড়ি রেস্তোরাঁ ও আল আমিন রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি। এ সময় দেখা যায় দুটি রেস্তোরাঁতেই খাবার তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে।

 

এছাড়া দুটিতিই পচা ও বাসি খাবার সংরক্ষণ করতে দেখা গেছে। এ কারণে রাজবাড়ি রেস্তোরাঁকে ৩০ হাজার এবং আল আমিনকে ২০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর জাহেরুল ইসলাম এবং সীতাকুণ্ড থানার পুলিশ সদস্যরা।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট