চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হাটহাজারী সংবাদদাতা

১ আগস্ট, ২০২৬ | ৯:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে সাফওয়ান নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

 

শনিবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে পৌরসভার ৩ নং ওয়ার্ডের নাজির পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত সাফওয়ান ওই এলাকার আলী আজগরের প্রথম পুত্র।

 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশু সাফওয়ান হঠাৎ পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পিছনের পুকুরে পড়ে যায়। পরিবারের স্বজনরা শিশু সাফওয়ানকে ঘরে না দেখে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পিছনের পুকুরে শিশুটিকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

 

সাফওয়ানের চাচা সরোয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার বাদে আসর জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট