চট্টগ্রাম রবিবার, ০২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

সংস্কারাধীন সড়ক ও কালভার্টের ক্ষতি করায় ডাম্প ট্রাক মালিককে জরিমানা

সংস্কারাধীন সড়ক ও কালভার্টের ক্ষতি করায় ডাম্প ট্রাক মালিককে জরিমানা

মিরসরাই সংবাদদাতা

১ আগস্ট, ২০২৬ | ১০:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে সংস্কারাধীন আন্তঃইউনিয়ন সড়ক ও কালভার্টের ক্ষতিসাধন করায় এক ডাম্প ট্রাক মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (১ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী দারুল নাজাত মাদ্রাসা সংলগ্ন সংস্কারাধীন আন্তঃইউনিয়ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নোয়াখালীর সদর উপজেলার নুশনাপুর এলাকার বাসিন্দা মো. আব্দুল ওয়াহাব সংস্কারাধীন সড়কে ডাম্প ট্রাক প্রবেশ করিয়ে রাস্তা ও কালভার্টের ক্ষতি করেন। বিষয়টি জানার পর প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে।

 

এ সময় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ আমলে নিয়ে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়, যা উক্ত আইনে নির্ধারিত সর্বোচ্চ জরিমানা।

 

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, জনস্বার্থে সরকারি উন্নয়ন কাজের ক্ষতিসাধন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি সড়ক ও অবকাঠামো রক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বানও জানানো হয়েছে। এ অভিযানে ১টি মামলা দায়ের করা হয় এবং মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট