কক্সবাজারের টেকনাফে ৬ হাজার ৫০০ ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
আটকরা হলেন- হ্নীলা জাদিমুড়ার আলি আহমদের ছেলে মো. করিম (২৫) ও নাইট্যংপাড়া মোস্তাক আহমদের পুত্র হাবিবুর রহমান (২৭)।
শুক্রবার (৩১ জুলাই) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এ সময় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিক্সা তল্লাশি চালিয়ে ৬ হাজার ৫০০টি ইয়াবা, ৮ হাজার ৪৪৬ টাকা ও ৪টি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৩২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
জব্দ আলামত ও আটক মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/নুসরাত/এএইচ















