চট্টগ্রাম শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ায় মন্দিরের পুকুর থেকে একজনের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, লোহাগাড়া

৩১ জুলাই, ২০২৬ | ২:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় মন্দিরের পুকুর থেকে অরুণ জলদাশ (৫২) নামে একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত অরুণ জলদাশ ওই এলাকার পরশুরাম জলদাশের ছেলে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের জলদাশপাড়া এলাকার মজুমদারপাড়া কালি মন্দিরের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালি মন্দিরের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

লোহাগাড়া থানার পুলিশ পুরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অরুণ জলদাশের মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্বকোণ/মিনহাজ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট