চট্টগ্রাম শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবান প্রতিনিধি

৩১ জুলাই, ২০২৬ | ১১:২৪ পূর্বাহ্ণ

বান্দরবানের রুমা বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে নারীসহ দুই পর্যটক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. জামির উদ্দিন (৩০) ও রুপাইয়া আক্তার রুপা (৩১)। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ট্যুরিস্ট গাইডের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে রুমা হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে জামির উদ্দিনের বাড়ি ভোলার চর বোরখান উদ্দিনে। রুপাইয়ার বাড়ি ঢাকার গাজীপুরে। তবে তারা স্বামী-স্ত্রী ছিলেন কিনা তা জানা যায় নি।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, ওই পর্যটকরা স্থানীয় ট্যুরিস্ট গাইড না নিয়েই সেখানে বেড়াতে যায়। পরে স্থানীয়রা খবর দিলে রাস্তার পাশে গভীর খাদ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/মিনার/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট