কক্সবাজারের পেকুয়ায় এক অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৬ টার দিকে শিলখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাজিরগুনা এলাকার ওসমান ও জাকেরের বসতবাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আবদুল আওয়াল দুলাল বলেন, সকালে হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা দুটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পাম্প মেশিনের সাহায্যে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট বলে ধারনা করা হচ্ছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, সবাই একসঙ্গে এগিয়ে না এলে আগুন আশপাশের আরও কয়েকটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতে পারত। আমরা স্থানীয়দের দ্রুত উদ্যোগের কারণেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নির্বাপণ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে পেকুয়া ফায়ার সার্ভিস জানান।
পূর্বকোণ/সিজান















