চট্টগ্রাম বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বোয়ালখালীতে ওয়ারেন্টভুক্ত আসামি বখতিয়ার গ্রেপ্তার

বোয়ালখালীতে ওয়ারেন্টভুক্ত আসামি বখতিয়ার গ্রেপ্তার

বোয়ালখালী সংবাদদাতা

২৯ জুলাই, ২০২৬ | ১২:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে ডাকাতিসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি দুর্ধর্ষ মো.বখতিয়ার উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বখতিয়ার চরণদ্বীপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব চরণদ্বীপ শরবতী বাপের বাড়ির আবদুর শুক্কুরের ছেলে।

 

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চরণদ্বীপে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, আদালতের ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী বখতিয়ার গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। এলাকায় গোপন নজরদারি করে পূর্ব চরণদ্বীপ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক ও পুলিশ সদস্যের ওপর হামলা এবং হত্যার চেষ্টাসহ ৫টি জিআর মামলা রয়েছে। এসব মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা পরোয়ানাভুক্ত আসামি বখতিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তারি পরোয়ানা মূলে আদালতে পাঠানো হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট