পুকুরে ডুবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী অর্নব সাহার মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল খেলা শেষে কাজী নজরুল হলের পুকুরে নামেন অর্নব সাহা। এ সময় সে পানিতে ডুবে যান। পরে অচেতন অবস্থায় তাকে পানির নিচ থেকে উদ্ধার করে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ















