চট্টগ্রাম শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

রান্না ঘরে লাকড়ি নেওয়ার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

রান্না ঘরে লাকড়ি নেওয়ার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

চন্দনাইশ সংবাদদাতা

২৮ জুলাই, ২০২৬ | ১০:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার পূর্ব দোহাজারীতে বিষাক্ত সাপের কামড়ে রহিমা বেগম (১৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

 

আজ মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় রান্না ঘরের উপর থেকে লাকড়ি নেয়ার সময় বিষাক্ত সাপের কামড়ে তার মৃত্যু হয়। তিনি উপজেলার ময়নার মা পাহাড়ের ভাড়াটিয়া মো. ওয়াহিদুল্লাহর স্ত্রী। তারা চট্টগ্রামের বাঁশখালীর স্থায়ী বাসিন্দা।

 

নিহতের স্বামী ওয়াহিদুল্লাহ বলেন, আহত রহিমা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পর চিকিৎসক টিপু মজুমদার তাকে মৃত ঘোষণা করেন।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট