চট্টগ্রাম সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

২৭ জুলাই, ২০২৬ | ৮:৫৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি আবুল কাশেমকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার আসামি আবুল কাশেম (৩০) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড নোয়াপাড়া বটতলী থানা রশিদ আহমদের পুত্র।

 

সোমবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ মিডিয়া অফিসার জানান, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার কাঞ্জরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সিএমপি কোতোয়ালী থানায় ২০১৮ সালে একটি মাদক মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিল।

 

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট