চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছাড়া বিনিয়োগ সম্ভব নয়। তিনি বলেন, বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা যাবে না।
সোমবার (২৭ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন,কর্ণফুলী টানেল,সমুদ্রবন্দর, বিমানবন্দর ও জাতীয় মহাসড়কের সংযোগ থাকায় আনোয়ারা দেশের অন্যতম মাল্টিমোডাল হাব হিসেবে গড়ে উঠছে। ফলে এ অঞ্চল শিল্পায়নের জন্য অত্যন্ত সম্ভাবনাময়।
স্বরাষ্ট্রমন্ত্রী দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আইনশৃঙ্খলা রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
পূর্বকোণ/পিআর















