চট্টগ্রাম সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বিনিয়োগ ছাড়া উন্নয়নের বিকল্প নেই: অর্থমন্ত্রী

বিনিয়োগ ছাড়া উন্নয়নের বিকল্প নেই: অর্থমন্ত্রী

আনোয়ারা সংবাদদাতা

২৭ জুলাই, ২০২৬ | ৪:৩৩ অপরাহ্ণ

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বিনিয়োগ। প্রথমত বিনিয়োগ, দ্বিতীয়ত বিনিয়োগ এবং তৃতীয়তও বিনিয়োগ। বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা কমিয়েছে। বাংলাদেশ এখন ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন ব্যবসার জন্য উন্মুক্ত উল্লেখ করে তিনি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর,শিল্পায়ন এবং দক্ষ জনশক্তি উন্নয়নে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

 

মন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল দেশের শিল্পায়ন,বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট