চট্টগ্রাম রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

হাটহাজারীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

হাটহাজারী সংবাদদাতা

২৬ জুলাই, ২০২৬ | ১০:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় মফজল আহমদ চৌধুরী (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

 

রবিবার (২৬ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন উক্ত ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দীন। নিহত আলহাজ্ব মফজল আহমদ চৌধুরী ধলই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড হাদী চৌধুরী বাড়ির তোফায়েল আহামদের পুত্র।

 

জানা গেছে, চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট বাজারে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির মোটরসাইকেল সজোরে ধাক্কায় দেয়। এতে মফজল আহমেদ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট