চট্টগ্রাম রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডে বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর

সীতাকুণ্ডে বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর

সীতাকুণ্ড সংবাদদাতা

২৬ জুলাই, ২০২৬ | ৮:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় জান্নাতুল মাওলা সিফা (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

 

রবিবার (২৬ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ছোটকুমিরা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত জান্নাতুল মাওলা সিফা উপজেলার কুমিরা কাজী পাড়া এলাকার মোহাম্মদ শহীদুল্লার কন্যা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিফা ছোটকুমিরা মসজিদ্দা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। ঘটনার সময় সে বিদ্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

 

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট