চট্টগ্রাম রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বন্যায় গৃহহীনদের মাঝে শাহজাহান চৌধুরীর ঢেউটিন বিতরণ

বন্যায় গৃহহীনদের মাঝে শাহজাহান চৌধুরীর ঢেউটিন বিতরণ

সাতকানিয়া সংবাদদাতা

২৬ জুলাই, ২০২৬ | ১০:৫৮ অপরাহ্ণ

সাম্প্রতিক বন্যায় বসতঘর বিধ্বস্ত হয়ে গৃহহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা শাখা।

 

সংগঠনের উদ্যোগে রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার মাদার্শা ইউনিয়নে একটি কমিউনিটি সেন্টারে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে ঢেউটিন তুলে দেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় দলের সেক্রেটারি আলহাজ শাহজাহান চৌধুরী এমপি।

 

উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং অফিস সেক্রেটারি মো. আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, ঢাকাস্থ চট্টগ্রাম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাফর আহমদ, সোনাকানিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মুনির আহমদ, মাদার্শা ইউনিয়ন জামায়তের সভাপতি কে এম আবু মুছা,নলুয়া ইউনিয়ন সভাপতি মাওলানা কামাল উদ্দিন, চরতী ইউনিয়ন সভাপতি মোহাম্মদ হাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এমপি বলেন,প্রাকৃতিক দুর্যোগে ক্ষ তিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বন্যায় যারা ঘরবাড়ি হারিয়েছেন, তাদের পুনর্বাসনে সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। জামায়াতে ইসলামী মানবিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট