চট্টগ্রাম রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় পানি নিষ্কাশনে বাধা দিয়ে জলাবদ্ধতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন

সাতকানিয়ায় পানি নিষ্কাশনে বাধা দিয়ে জলাবদ্ধতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন

সাতকানিয়া সংবাদদাতা

২৬ জুলাই, ২০২৬ | ৯:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে পানি চলাচলের পথে বাঁধ নির্মাণ ও পানি নিষ্কাশনের পথ বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৬ জুলাই) স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন রিয়াজউদ্দীন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাশেম।

 

সাতকানিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসির উদ্দিন চৌধুরী বাপ্পির সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ মাহবুব, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন, পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, জামায়াত নেতা সেলিম খান, হেফাজতে ইসলাম বাংলাদেশ সাতকানিয়া উপজেলা শাখার সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দাউদ মাহবুব চৌধুরী, সাতকানিয়া পৌরসভা ছাত্রদল নেতা আব্দুর রহিম মাহীসহ ওয়ার্ডের বিএনপি, জামায়াতে ইসলামী, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ কৃষক-জনতা।

 

বক্তারা অভিযোগ করেন, পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ করে দেওয়ায় এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে কৃষিজমি, বসতবাড়ি ও স্থানীয় জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত বাঁধ অপসারণ করে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট