চট্টগ্রাম রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

সীতাকুণ্ড সংবাদদাতা

২৬ জুলাই, ২০২৬ | ১২:১৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক পথচারীর করুB মৃত্যু হয়েছে। শনিবার ২৫ জুলাই রাত ৯টার দিকে
পৌরসদরের ইদিলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

 

নিহত খোকন সীতাকুণ্ড পৌরসভাস্থ ৯ নম্বর ওয়ার্ডের উত্তর ইদিলপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার সময় মো. ইউসুফ (প্রকাশ) খোকন (৪৬) নামের এক ব্যক্তি পৌরসদরের উত্তর বাইপাস ইদিলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হবার সময় চট্টগ্রামমুখী একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে প্রচন্ড আঘাতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবুও এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার জানান, নিহতের পরিবার বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতির জন্য আবেদন করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট