চট্টগ্রাম রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

লোহাগাড়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

লোহাগাড়া সংবাদদাতা

২৫ জুলাই, ২০২৬ | ১১:৩০ অপরাহ্ণ

লোহাগাড়া প্রেসক্লাবের ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

আজ শনিবার (২৫ জুলাই) রাতে উপজেলার বটতলী লোহাগাড়া মা-মনি হাসপাতালের সভাকক্ষে এক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক পূর্বদেশ পত্রিকার উপজেলা সংবাদদাতা এম.সাইফুল্লাহ চৌধুরী।

 

সভায় লোহাগাড়া প্রেসক্লাবের মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে। এ কমিটি আগামী ৩ মাসের মধ্যে সাধারণ সভা আহবান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি গঠন করবেন বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সভায় সিনিয়র সাংবাদিক ও দৈনিক পূর্বকোণ পত্রিকার উপজেলা সংবাদদাতা এম.এম. আহমদ মনিরকে আহবায়ক ও সিনিয়র সাংবাদিক দৈনিক দেশ রূপান্তরের উপজেলা সংবাদদাতা অধ্যাপক পুষ্পেন চৌধুরীকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

 

আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, দৈনিক সুপ্রভাতের উপজেলা সংবাদদাতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, দৈনিক ভোরের ডাকের অধ্যাপক আব্দুল খালেক, চট্টগ্রাম প্রতিদিনের উপজেলা প্রতিনিধি সাত্তার সিকদার প্রমুখ।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট