কক্সবাজারের চকরিয়ার দক্ষিণ মানিকপুর বড়ুয়াপাড়া এলাকায় চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার (১১ মে) রাতে অভিযান চালিয়ে ২৫৬ লিটার চোলাই মদসহ লিটন বড়ুয়া (৩৮) এবং ১৫ পিস ইয়াবাসহ নাছির উদ্দিন (৪৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই রাতে বিভিন্ন অপরাধে আরও ওয়ারেন্টভুক্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে চকরিয়া থানা পুলিশ অভিযানের বিষয়টি নিশ্চিত করা করেছে।
গ্রেপ্তাররা হলেন- উপজেলা দক্ষিণ মানিকপুর বড়ুয়াপাড়ার ওমেন্দ বড়ুয়ার ছেলে লিটন বড়ুয়া (৩৮), ডুলাহাজারা ইউনিয়নের ষোলহিচ্ছা এলাকার মৃত মোহাম্মদ আলমের ছেলে নাছির উদ্দিন (৪৫), চিতাপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. শহিদুল ইসলাম (২৪), ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকার আমির হোসাইনের ছেলে আবুল কালাম (৩৮), চকরিয়া পৌরসভার কোচপাড়া এলাকার মোহাম্মদ জাকারিয়ার ছেলে মো. মুবিনুল ইসলাম (২৬), জমিদারপাড়ার মো. জকরিয়ার ছেলে মো. আমিন পুতালা (৪২), সাহারবিল ইউনিয়নের নয়াপাড়া এলাকার হেদায়েত আলীর ছেলে আব্দুল খালেক (৪৮) ও লক্ষ্যারচর ইউনিয়নের উত্তর লক্ষ্যারচর এলাকার নুরুল কবির এর ছেলে মো. সাদ্দাম হোসেন (২৪)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, গ্রেপ্তার মাদক কারবারিসহ ৯ জনকে মঙ্গলবার দুপুরে চকরিয়া আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে এবং মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ


















