চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে শত্রুতার জেরে পুকুরে বিষ ঢেলে মাছের পোনা নিধন

মিরসরাইয়ে শত্রুতার জেরে পুকুরে বিষ ঢেলে মাছের পোনা নিধন

মিরসরাই সংবাদদাতা

১২ মে, ২০২৬ | ৬:৩৭ অপরাহ্ণ

মিরসরাইয়ে শত্রুতার জেরে পুকুরে বিষ ঢেলে মাছের পোনা নিধন

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে বিষ প্রয়োগ করে মাছের পোনা নিধন করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পালগ্রামে মৎস্য চাষী রেজাউল করিমের পুকুরে গত সোমবার (১১ মে) রাতে শত্রুতাবশত অজ্ঞাত দুর্বৃত্তরা বিষ ঢেলে দেয়।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী রেজাউল করিম জানান, প্রায় দুই মাস আগে তিনি বিক্রির উদ্দেশ্যে কার্প, তেলাপিয়া ও রুই মাছের ডিম এনে পুকুরে ছেড়েছিলেন। অনেক পরিশ্রমের পর সেই ডিম থেকে রেনু পোনা ফুটিয়েছিলেন। আজ (১২ মে) মঙ্গলবার সকালে একটি পুকুরে মাছের পোনা মরে ভেসে উঠতে দেখে বিষয়টি জানাজানি হয়। বেলা বাড়ার সাথে সাথে পুরো পুকুরে মৃত পোনা ভেসে ওঠে।

রেজাউল করিম আরও জানান, এই ঘটনায় তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। মাত্র ১০-১২ দিন আগে তার আরও দুইটি পুকুরে একইভাবে বিষ দিয়ে মাছ নিধন করা হয়েছিল, যেখানে ক্ষতির পরিমাণ ছিল প্রায় ২ লাখ টাকা। সব মিলিয়ে শত্রুতার জেরে বিষ প্রয়োগে তার প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, দুর্গাপুর ইউনিয়নে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট