চট্টগ্রামের ফটিকছড়িতে মরিচের গুঁড়া মেরে জুয়েলারি দোকানের স্বর্ণলঙ্কার লুট করার সময় এক মহিলাকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। আটক মহিলা উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা।
মঙ্গলবার (১২ মে) দুপুর ২টার দিকে ফটিকছড়ি থানার সামনে নান্টু জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সালমা নামের চল্লিশউর্ধ্ব এক নারী জুয়েলার্সের কর্মচারীদের চোখে মরিচের গুঁড়া মেরে ছিনতাইয়ের চেষ্টা করে। এতে কর্মচারীরা ওই মহিলাকে ধরে থানা পুলিশকে সোপর্দ করে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
পূর্বকোণ/পিআর


















