চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

সোনাদিয়ায় ২৫টি অবৈধ কটেজ উচ্ছেদ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সোনাদিয়ায় ২৫টি অবৈধ কটেজ উচ্ছেদ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

মহেশখালী সংবাদদাতা

৯ মে, ২০২৬ | ১১:৩২ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে যৌথ অভিযানে বন বিভাগের খাস জমিতে গড়ে ওঠা ২৫টি অবৈধ কটেজসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। আজ শনিবার (৯ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত টানা এই যৌথ অভিযানে ওই স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার এই অভিযান পরিচালনা করেন। এ সময় বন বিভাগ, নৌবাহিনী, কোস্টগার্ড এবং পুলিশের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আদালতের নির্দেশনা এবং পরিবেশ অধিদপ্তরের আপত্তি থাকা সত্ত্বেও এই প্রভাবশালী চক্রটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। ফলে দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছিল এবং জীববৈচিত্র্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছিল। উচ্ছেদ চলাকালীন অনেক অবৈধ দখলদারকে আগেভাগেই তাদের আসবাবপত্র সরিয়ে নিতে দেখা গেছে।

মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার বলেন, “দ্বীপের পরিবেশ ও সরকারী জমি রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কোনো অবৈধ কটেজ, ঘের বা স্থাপনা রাখা হবে না।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম বলেন, সোনাদিয়ার এই অভিযান চলমান থাকবে এবং বনভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট