চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে মিশকাতুল জান্নাত নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মে) দুপুরে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নজু মিয়া টেণ্ডল বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাত ওই বাড়ির মধ্যপ্রাচ্য প্রবাসী মঞ্জুরুল হকের কন্যা।
শিশুটির চাচাতো ভাই নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে জান্নাতের মা তাকে পাশের একটি ঘরে রেখে নিজের ঘরে গোসল করতে যান। গোসল শেষে তিনি জান্নাতকে আনতে গেলে ওই ঘরের লোকজন জানায় যে শিশুটি আগেই চলে গেছে। এরপর পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুর থেকে জান্নাতের মরদেহ উদ্ধার করা হয়।
আসরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ


















