চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

কাপ্তাইয়ে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ৪

কাপ্তাইয়ে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ৪

কাপ্তাই সংবাদদাতা

৯ মে, ২০২৬ | ৯:৫৪ অপরাহ্ণ

কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বিজিবি ফটকের সামনে সিএনজি ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৪ জন আহত হয়েছে।

 

আজ শনিবার (৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ৪১ বিজিবি ফটকের সামনের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

 

থানা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, উপজেলা সদর বরইছড়ি এলাকা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা কাপ্তাইয়ের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল কাপ্তাই থেকে লিচুবাগান এলাকায় যাওয়ার পথে বিজিবি ফটকের সামনে দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

দুর্ঘটনায় আহতরা হলেন- সিএনজি চালক মো. সায়মুন (২০), মোটরসাইকেল চালক শাহিন আলম (২৭), যাত্রী মো. জিদান (২০) ও মো. রানা (১৭)।

 

আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, আহতদের মধ্যে মোটরসাইকেল চালক শাহিন আলমের অবস্থা গুরুতর। তার ডান হাত ভেঙে গেছে এবং গলায় ক্ষত সৃষ্টি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

 

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, দুর্ঘটনার খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত সিএনজি ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট