চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

রাজস্থলীতে চাঁদের গাড়ি উল্টে শিক্ষার্থীসহ আহত ৬

রাজস্থলীতে চাঁদের গাড়ি উল্টে শিক্ষার্থীসহ আহত ৬

রাজস্থলী সংবাদদাতা

৯ মে, ২০২৬ | ৮:০২ অপরাহ্ণ

রাঙ্গামাটির রাজস্থলীতে একটি চাঁদের গাড়ি (জিপ গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ৩ জন শিক্ষার্থী, ২ জন শ্রমিক ও ১ চালকসহ মোট ৬ জন গুরুতর আহত হয়েছেন।

 

শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গামাড়ী বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রাজস্থলী থেকে ছেড়ে আসা চাঁদের গাড়ি মন্দিরের জন্য ইটের খোয়া বোঝাই করে নিয়ে যাচ্ছিলো। সেই গাড়িতে ছিল ৩ জন মন্দিরের শিক্ষার্থী, ২ জন শ্রমিক ও ১ চালক। গাড়িটি গামাড়ী বাগানের পাহাড়ের উপর উঠতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় গাড়িটি রাস্তার পাশে নিচে দিকে উল্টে যায়। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা না ঘটলেও গাড়িতে থাকা ছয়জন আহত হন। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে যান।

 

আহতরা গাইন্দ্যা শিশু সদনের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা। তারা হলেন- শৈহ্লাসাই মারমা (১৬), বোসিওয়ং মারমা (১৭), মংচসিং মারমা (১২), কৃষ্ণ কুমার (১৪), সাকিব তঞ্চঙ্গ্যা ও নুখ্যাইমং মারমা (১৫)।

 

রাজস্থলী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জানান, বেলা সাড়ে ১১টার দিকে আহতদের হাসপাতালে আনা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

 

রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়া গেছে। যদিও এখনো কেউ অভিযোগ করেনি, তবে পুলিশ দ্রুত চাঁদের গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট