চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

স্যালাইন ব্যাগে মদ, পাচারকারী দুই নারী আটক

স্যালাইন ব্যাগে মদ, পাচারকারী দুই নারী আটক

কাপ্তাই সংবাদদাতা

৯ মে, ২০২৬ | ৭:৪৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে স্যালাইন ব্যাগে অভিনব কায়দায় চোলাইমদ পাচারের সময় দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (৯ মে) দুপুরে উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের রাইখালী কাজীপাড়া সিএনজি স্ট্যান্ড মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- চট্টগ্রাম নগরীর খুলশী আম বাগান এলাকার বাসিন্দা খাদিজা আক্তার (৩৫) ও তানিয়া আক্তার (৪০)।

 

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের জানান, পুলিশের একটি দল অভিযান চালিয়ে এই দুই নারীকে হাতেনাতে আটক করে। তল্লাশিকালে তাদের কাছ থেকে স্যালাইন ব্যাগে ভর্তি ১৮ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। পাচারকারীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতেই এই কৌশল অবলম্বন করেছিল বলে ধারণা করা হচ্ছে।

 

আটককৃতদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাচারকারী দুই নারীকে রবিবার সকালে রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে বলে নিশ্চিত করেছে পুলিশ।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট